জম্মু-কাশ্মীরে ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১২:৪৯

জম্মু-কাশ্মীরে করোনা  ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। এ জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে।  

 জানা গেছে, ভ্যাকসিন বাজারে আসার আগে কাশ্মীরকে কয়েকটি ভাগে ভাগ করে টাস্কফোর্সের সদস্যরা করোনা ভ্যাকসিন সুষ্ঠু বিতরণের জন্য পরিকল্পনা করবেন। পাশাপাশি ভ্যাকসিন বিতরণের লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণও দেবে তারা। 

ভ্যাকসিন বাজারের আসার কাশ্মীরে এর বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ করবে এই টাস্কফোর্স। 

ইত্তেফাক/এআর