সৈয়দ মাহবুব হাসান আমিরী
আইসিটি শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
গতকালের পর
৫। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
সাদিয়ার কলেজে অনেক কাজ কম্পিউটারে করা হয় কিন্তু বাসায় বসে শিক্ষকেরা নম্বর প্রদান ও ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারে না। অধ্যক্ষ মহোদয় চিন্তা করলেন কলেজের একটি নিজস্ব ডায়ানামিক ওয়েবসাইট থাকলে সবাই বাসায় বসেই অনেক সুবিধা নিতে পারত। তিনি এ বিষয়ে আইসিটি শিক্ষকের সাথে কথা বললেন। আইসিটি শিক্ষক বললেন আমরা সহজে HTMLব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি এবং একজন পেশাজীবী ওয়েব ডেভেলপারের সাহায্য নিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি।
ক. হাইপার লিংক কী?
খ. ‘ওয়েবপেইজ ক্রমানুসারে বিচরণ করা সম্ভব’- বর্ণনা করো।
গ. আইসিটি শিক্ষক যে ভাষা পারে তা ব্যবহার করে তোমার কলেজের নামটি প্রদর্শন ও তোমার পেইজের সাথে ঢাকা বোর্ড লিংক করার কোড লিখ।
ঘ. উদ্দীপকে ব্যবহারকৃত ওয়েবসাইটের মধ্যে কোনটি বেশি উপযোগী- বিশ্লেষণ করো।
৬। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ফাহিমা একাদশ শ্রেণিতে পড়ে। সে কম্পিউটারে দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের প্রোগ্রাম কীভাবে করতে হবে তা বুঝতে পারছিল না। তাই সে তার আইসিটি শিক্ষকের সাহায্য চাইল । শিক্ষক তার সমস্যাটি কয়েকটি ধাপে ভাগ করে প্রত্যেকটি ধাপ সম্পর্কে তাকে বুঝিয়ে দিল । ফাহিমা বোঝার পর নিজেই সমস্যাটির সমাধান করল ।
ক। অনুবাদক প্রোগ্রামিং কী?
খ। হাই লেবেল ল্যাংগুয়েজের সুযোগ সুবিধাগুলো লিখ।
গ। ফাহিমার শিক্ষক কীভাবে তার সমস্যা সমাধান করে দিবে তা ধারাবাহিক ভাবে বর্ননা করো।
ঘ। সমস্যাটির সমাধানকৃত ধারাবাহিক প্রতিবেদনটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করো।
৭। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
মালিহা তাঁর কোম্পানির শ্রমিকদের সাপ্তাহিক মজুরি হিসেব করার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাব কর্মকর্তাকে নির্দেশ দিলেন। তিনি বলে দিলেন যারা সপ্তাহে ৪০ ঘণ্টা পর্যন্ত কাজ করবে তারা মজুরি ১০ টাকা হারে পাবে আর যারা ৪০ ঘণ্টার অতিরিক্ত কাজ করবে তারা অতিরিক্ত কাজের জন্য ঘণ্টা প্রতি ২০ টাকা হারে মজুরি পাবে। হিসাব কর্মকর্তা মজুরি হিসেব করার জন্য একটি প্রোগ্রাম লিখতে বললেন।
ক. ধ্রুবক কী?
খ. অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার ও ইন্টারপ্রিটার এর মধ্যে তুমি কীভাবে পার্থক্য করবে?
গ. উদ্দীপকের উল্লিখিত নিয়ম অনুযায়ী অ্যালগরিদম লিখ।
ঘ. মালিহার বর্ণিত কাজসমূহ করার জন্য প্রোগ্রাম লিখতে কোন কোন ধাপ এবং কেন অনুসরণ করতে হবে? বিশ্লেষণ করো।
