মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
সৌরজগত ও ভূমণ্ডল
১। সূর্যের ব্যাস কত কিলোমিটার?
ক. ১৩,২০,০০০ কিলোমিটার
খ. ১৩,৮৪,০০০ কিলোমিটার
গ. ১৪,৩৪,০০০ কিলোমিটার
ঘ. ১৬,০০,০০০ কিলোমিটার
২। সূর্য পৃথিবীর চেয়ে কতগুণ বড়?
ক. ১২ লক্ষ খ. ১৩ লক্ষ গ. ৮৬ লক্ষ ঘ. ১৬ লক্ষ
৩। মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে-
ক.সূর্য খ. বৃহস্পতি গ. সৌরজগত্ ঘ. বিশ্বজগত্
৪। সূর্যে হিলিয়ামের পরিমাণ শতকরা কত ভাগ আছে ?
ক. ৪৪ খ. ৪০ গ. ৪২ ঘ. ৪৫
৫। সূর্যে কত দিনে নিজ অক্ষের উপর আবর্তন করে?
ক. ২৫ দিনে খ. ৭৮ দিনে
গ. ২৪ দিন ১২ ঘণ্টায় ঘ. ২৭ দিনে
৬। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?
ক. বুধ খ. মঙ্গল গ. বৃহস্পতি ঘ. শুক্র
৭। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কী?
ক. বৃহস্পতি খ. শুক্র গ. বুধ ঘ. মঙ্গল
৮। দূরত্বের দিক থেকে সূর্য থেকে শুক্রের অবস্থান কততম ?
ক. ৫ম খ. ৪র্থ গ. ৩য় ঘ. ২য়
৯। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
ক. শুক্র খ. বুধ গ. শনি ঘ. বৃহস্পতি
১০। সন্ধ্যাতারা ও শুকতারা আসলে-
ক. শুক্র খ. মঙ্গল গ. বৃহস্পতি ঘ. ইউরেনাস
উত্তর: ১.খ ২.খ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ক
