আপনার রাশিফল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৯:২৮

মুহম্মদ আনিসুল হক

৭ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২১ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা :৩ ও ৭। শুভ বার :সোম ও বৃহস্পতি। শুভ রত্ন :এমিথিস্ট ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ঋণগ্রস্ত হতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অসুস্থ পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। সামাজিক কোনো কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।