ঠিকানা বত্রিশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৯:২৮

মুজিব বর্ষ উপলক্ষে বরেণ্য অভিনেত্রী নির্মাতা অরুনা বিশ্বাসের কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে অরুণা বিশ্বাস নির্মাণ করেছেন খণ্ড চলচ্চিত্র ‘ঠিকানা বত্রিশ’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস নিজে’সহ জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, ম আ সালাম, মুকুল সিরাজ, আশনা হাবিব ভাবনা। মুক্তিযুদ্ধের সময়কাল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক মহানুভবতার গল্প উঠে এসেছে এই খণ্ড চলচ্চিত্রে।

সম্প্রতি ছবিটির শুটিং-এর কাজ শেষ হলো। উল্লেখ্য এরই মধ্যে অরুণা বিশ্বাস ‘এক আজলা আগুন’ নামেরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন।