বরগুনায় গৃহবধূ ধর্ষণের শিকার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:৩০

বরগুনার তালতলীতে ভাসুরের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল শনিবার এ নিয়ে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত ভাসুরকে গ্রেফতার করেছে। 

অভিযুক্তের নাম জালাল মৃধা (৫০)। তিনি ওই নারীর সম্পর্কে সৎ ভাসুর।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে ওই গৃহবধূ নানা বাড়িতে বেড়াতে যাওয়ার সময় পথে শাহজাহান তালুকদারের বাড়ির দক্ষিণ পাশে পৌঁছলে জালাল মৃধা মুখ চেপে ধরে ধান ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উত্তাল সারাদেশ

নির্যাতনের শিকার গৃহবধূ জানান, তার স্বামী ২০১৫ সালে লিভার ক্যান্সারে মারা যান। এরপর থেকে ভাসুর জালাল মৃধা বিভিন্ন সময়ে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এ থেকে রক্ষা পেতে দুইমাস আগে তার দেবরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ঢাকায় অবস্থান করার সুযোগে সৎ ভাসুর জালাল মৃধা এঘটনা ঘটায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি