শামসুজ্জামান ডলার, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া স্কুল ও কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আ. রব পাটোয়ারী স্মৃতি সংসদ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। খেলায় মতলবের সূর্য তরুণ ক্লাব ২১ রানে হারায় ওয়ারী ক্লাবকে । সূর্য তরুণ ক্লাবের মুন্না ব্যক্তিগত ৫৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান। ‘মাদককে না বলি, মাঠে এসে ক্রিকেট খেলি’—এই স্লোগান নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। আব্দুর রব পাটোয়ারী সৃতি সংসদের আয়োজনে এই টুর্নামেন্টের আম্পায়ার ছিলেন প্রভাষক মুনছুর আহম্মেদ, হুমায়ন কবির এবং থার্ড আম্পায়ার ছিলেন শরীফ হোসেন সরকার।
