দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজে করোনার ছোবল চলছেই। গত শুক্রবার প্রথম ওয়ানডে শুরুর আগে স্বাগতিকদের এক জন করোনা আক্রান্ত হলে প্রথম বারের মতো পেছায় খেলাটি। গতকাল রবিবার সিরিজের প্রথম ওয়ানডের আধঘণ্টা আগে জানা গেল হোটেল স্টাফদের দুই জন করোনা পজিটিভ, যার ফলে পরিত্যক্তই ঘোষিত হয় সিরিজের প্রথম ওয়ানডেটি। প্রথমে দুই দিন পিছিয়ে দেওয়ার পর এবার পরিত্যক্ত হয়ে গেল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে। হোটেল স্টাফের দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
