ভারতকে সিরিজ জেতালেন পান্ডিয়া

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:১১

সিরিজে টিকে থাকার ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের সামনে ছুড়ে দিয়েছিল বড় এক লক্ষ্য। তবে হার্দিক পান্ডিয়ার কল্যাণে সেটা ছয় উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও দলটি জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া গতকাল ম্যাথিউ ওয়েডের ঝড়ো অর্ধশতকে ভর করে ১৯২ রানের বড় পুঁজি পায়। এর জবাবে যেমন শুরুর প্রয়োজন ছিল, ভারতকে ঠিক তাই এনে দিয়েছিলেন শিখর ধাওয়ান। অর্ধশতক (৫২) করে ফিরে যাওয়ার পর কোহলি দলকে রান তাড়ার কক্ষপথেই রাখেন ৪০ রানের ইনিংস খেলে। শেষে যখন আসকিং রেটটা তরতরিয়ে বেড়ে যাচ্ছিল, তখনই নিজের বিধ্বংসী রূপে ফেরেন পান্ডিয়া। তার ২২ বলে ৪২ রানে ভর করে অস্ট্রেলিয়ার রানের পাহাড় এক বল বাকি থাকতেই জয় করে সফরকারী ভারত। সিরিজের তৃতীয় ম্যাচটি তাই হয়ে গেছে নিয়মরক্ষার, আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেটি।