জেরা এশিয়া স্কলারশিপের উদ্বোধন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

জেরা কো. ইনকরপোরেটেড ‘জেরা এশিয়া স্কলারশিপ’ উদ্বোধন করেছে। এই স্কলারশিপের মাধ্যমে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে আগামী ২৫ মার্চ ২০২১ পর্যন্ত স্নাতকোত্তর এশীয় দেশের শিক্ষার্থীরা যারা বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস, সিঙ্গাপুর, তাইওয়ান এবং ভিয়েতনামের তাদের আবেদন গ্রহণ করা হবে। জেরা এবং সামিট বাংলাদেশে বিদ্যুত্ ও জ্বালানি খাতে ব্যবসার অংশীদার। জেরা চেয়ারম্যান তোশিহিরো সানো বলেন, ইতিমধ্যে আমরা আমাদের জ্বালানি এবং অবকাঠামো ব্যবসার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছি এবং আশা করি যে, এই নবপ্রতিষ্ঠিত ‘জেরা এশিয়া স্কলারশিপ’ এসব দেশে ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নে জরুরি ভূমিকা পালন করবে। এই স্কলারশিপ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে দুই বছরমেয়াদি স্নাতকোত্তর কোর্সের ১০০ শতাংশ ভর্তি ফি, ১০০ শতাংশ টিউশন ফিসহ জাপানি ইয়েন ১,৫০,০০০ (বাংলাদেশি টাকায় ১ লাখ ২২ হাজার টাকা মাত্র) মাসিক বৃত্তি প্রদান করবে। ‘জেরা এশিয়া স্কলারশিপ’-এর লক্ষ্য হচ্ছে এশিয়ার মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা জাপান থেকে উচ্চশিক্ষা গ্রহণে যেন তারা ভবিষ্যতে এশিয়াতে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হয়।—প্রেস বিজ্ঞপ্তি