শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৭৪তম সভায় আক্কাচ উদ্দিন মোলা ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। একই সভায় মোহাম্মদ ইউনুছ ও মো. আব্দুল বারেক পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পুনঃনির্বাচিত চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা রাসেল স্পিনিং মিলস লি., রাসেল গার্মেন্টস লি., ইকরাম স্যুয়েটার্স লি., রাসেল নিটিং লি., রাসেল ওয়াশিং প্লান্ট, শাহান কালার্স লিমিটেড, তানিয়া কটন মিলস লি. এবং পিএনআর ফাসেনার কোং লি.-এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদ ইউনুছ সোবহান আইস এ্যান্ড কোল্ড স্টোরেজ লি., ইউনুছ ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ লি., ইউনুছ পাস্টিক ইন্ডাস্ট্রিজ লি., ইউনুছ কোল্ড স্টোরেজ লি., কোয়ালিটি এক্সসেসরিজ লি., অনন্ত পেপার মিল্স লি., ইউনুছ পেপার মিল্স লি., ইউনুছ ফাইন পেপার মিল্স লি., ইউনুছ স্পিনিং মিল্স লি., সোনালী পেপার এ্যান্ড বোর্ড মিল্স লি., শরীফ কোল্ড স্টোরেজ লি., ইউনুছ নিউজপ্রিন্ট মিল্স লি. এবং ইউনুছ অফসেট পেপার মিল্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক। মো. আব্দুল বারেক শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি আরজু ইলেকট্রনিক্স, জনি ইলেকট্রনিক্স এবং রনি ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী। - প্রেস বিজ্ঞপ্তি
