ইত্তেফাক রিপোর্ট
ইউবি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ইউবি ক্যাপিটাল উত্তরা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। দীর্ঘ দিন ধরে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম নেই। তাই এটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটি বন্ধ করতে হলে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কিছু নিয়ম মানতে হবে। এসব নিয়ম মেনেই ইউবি ক্যাপিটাল বন্ধ করবে উত্তরা ব্যাংক।
