কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
উপজেলায় চলতি রবি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে সরিষা আবাদ করা হয়েছে। বর্তমানে সরিষার হলুদ ফুলে ভরে গেছে খেত। ফলে চাষিরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। চাষি আব্দুস সালাম জানান, আশা করছি ফলন ভালো হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে বীজ বপন করায় এ বছর সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।
