সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
উপজেলার পাহাড়ি ও সমতল জমির মাটি পেঁপে চাষের জন্য উপযোগী হওয়ায় সাফল্য পাচ্ছেন এখানকার চাষিরা। কালামিয়া পাড়ার পেঁপে চাষি আবছার উদ্দিন (৩৮) বলেন, এ বছর ১ হাজার ২০০টি পেঁপের চারা লাগিয়েছিলাম। এখন চলছে বিক্রি। এখন পর্যন্ত ১ লাখ টাকার পাকা পেঁপে বিক্রি হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আরো ২ লাখ টাকা আয় করা যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, উপজেলার পাহাড়ি ও সমতল জমির মাটি পেঁপে চাষের জন্য খুব ভালো। উপজেলার ১৭টি ইউনিয়নের সব এলাকাতেই পেঁপের ফলন ভালো হয়।
