কুমিল্লা প্রতিনিধি
গত মার্চ মাস থেকে এ পর্যন্ত (৬ ডিসেম্বর) দায়িত্ব পালনকালে কুমিল্লা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকসহ জেলার বিভিন্ন উপজেলা এলাকার ১২৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে মারা গেছেন দুই জন। রবিবার কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় শিশুমঙ্গল হাসপাতাল অডিটোরিয়ামে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত হোসেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
