কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকায় ডোবা থেকে রবিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। বারবাড়িয়া এলাকায় বোর্ডঘর-চান্দাবহ আঞ্চলিক সড়কের পাশে ডোবাতে একটি বস্তা ভর্তি অবস্থায় দেখে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে—অন্য কোথাও হত্যার পর রাতে মেয়েটির লাশ ঐ ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পিবিআই তদন্ত কাজ শুরু করেছে। তাদের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।
