শাহজাদপুরে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি চলছে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৪১

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

নিয়োগবিধি সংশোধন করে বেতনবৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের মতো শাহজাদপুরেও স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত আছে। গত ২৬ নভেম্বর থেকে রবিবারও উপজেলায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করে। উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মোছা. দিলারা জাহান ও সাধারণ সম্পাদক রায়হান আলী বলেন, তাদের দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।