হাতিয়ায় চার জনকে জরিমানা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৪১

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলার নিউ মার্কেটে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না করায় চার জনকে জরিমানা করা হয়েছে। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন নিউমার্কেটে চার জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন।