বামনায় চার ডাকাত আটক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৪২

বামনা (বরগুনা) সংবাদদাতা

বামনা উপজেলার ঢুষখালী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে স্থানীয়রা। শনিবার রাত ১০টার দিকে ঢুষখালী গ্রামের এক সেনাসদস্যের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি ও একটি এলইডি টিভি মনিটর উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন—সগির মোল্লা, রুমান, মো. মনির ও আল-আমীন। বামনা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে মামলা নিয়ে বরগুনা জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।