মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পৌরসভার গেটসংলগ্ন জালাপুর বৈঠাখালি বিশ্বরোডের পাশ থেকে লাশটি উদ্ধার শেষে জামালপুর মর্গে প্রেরণ করা হয়। অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় যুবকটি মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
