বিদ্যুত্ বিলে ঘাপলা!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

গ্রাহক হয়রানিই যেন ডিপিডিসি-ডেসকোর লক্ষ্য! ইউনিটের চেয়ে অতিরিক্ত বিল করায় বিদ্যুত্ গ্রাহকদের এই করোনাকালেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডিপিডিসি-ডেসকো সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দাবি করলেও বিদ্যুত্ গ্রাহকরা তাদের হয়রানির শিকার হয়ে চলেছে। বিদ্যুত্ বিল বাড়ালে কী হবে, বিদ্যুত্ বিলের সূক্ষ্ম ঘাপলা গ্রাহকের পক্ষে ধরা সম্ভব নয়। পুরান ঢাকায় আমার নিজ অ্যাপার্টমেন্টে এপ্রিল-২০২০-এর কমন সার্ভিসের বিদ্যুত্ বিল এসেছে ৪৯,৮০০ টাকা! ভুতুড়ে বিদ্যুত্ বিল আসা বন্ধ করতে হলে বিদ্যুত্ বিভাগের ডিপিডসিকে ঢেলে সাজাতে হবে। বিদ্যুত্ মিটার সংক্রান্ত বিড়ম্বনা, রিডার ইন্সপেক্টরদের দৌরাত্ম্য, লোড বাড়ানোর নামে হয়রানি ইত্যাদি সমস্যায় পুরনো ঢাকার বিদ্যুত্ গ্রাহকরা অতিষ্ট। ডিপিডিসির নতুন নতুন নিয়মে মানসিকভাবে বিদ্যুত্ গ্রাহকরা বিপর্যস্ত। আইন দেখিয়ে তাদের অহেতুক হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিশেষে, জরুরিভিত্তিতে স্থায়ীভাবে ভুতুড়ে বিদ্যুত্ বিল দেওয়া বন্ধ করা, লোডশেডিং দেওয়ার আগে মাইকিং করা, বিদ্যুত্ অফিসে গ্রাহকদের যথাযথ সেবা প্রদান, মিটার পরিবর্তনের নামে দুর্নীতি বন্ধ করা এবং ডিপিডিসির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গ্রাহকদের বিদ্যুত্ সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাই।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪