হিজলায় বরিশাল ইসলামি চক্ষু হাসপাতাল শাখার উদ্বোধন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:২০

হিজলা (বরিশাল) সংবাদদাতা

হিজলা উপজেলার খুন্না বাজার ডাকবাংলোর পশ্চিম পাশে বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে ‘ভিশন সেন্টার’ নামে এর একটি শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সরোয়ার হোসেন। তিনি বলেন, মানুষের সেবা করাই তাদের মূল লক্ষ্য। তাই মাত্র ৮০ টাকা ফি দিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবাই এখানে সেবা পাবেন। এজন্য তিনি সবার সহযোগিতা চান। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. ফিরোজ, পরিচালক প্রশাসন লুত্ফুল কবির রিপন, বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম সবুজ, ইনচার্জ ফয়সাল খান, আহসানুল্লাহ মাস্টার ও খুন্না বাজার জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাইফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।