ইত্তেফাকের ফটো সাংবাদিক সোহেল রেজার পিতার ইন্তেকাল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:২১

দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক সোহেল রেজার পিতা আব্দুল হামিদ মিয়া (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। গতকাল রবিবার ঢাকার কদমতলীর ২৫৭/১, মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোডের বাসায় তিনি মারা যান। মরহুমের জানাজা শেষে বাদ-এশা জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন।