সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার উপজেলার কেয়াইন ইউনিয়নের গাবেরপাড়া গ্রামে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ ।
উপজেলার গাবেরপাড়া গ্রামের গাবেরপাড়া মৌজার ১ নম্বর খতিয়ানের ২৩৪ আর এস দাগের ১৮ শতাংশ সরকারি খাস জায়গা দীর্ঘদিন যাবত্ বেদখল থাকায় রবিবার সকালে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৮ শতাংশ জমির আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। অভিযানের সময় উপস্থিত ছিলেন, সার্ভেয়ার আবু হানিফ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।
