মৃত্যু ও শনাক্তের হার কমেছে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

দেশে করোনা ভাইরাসে একদিনের পরিসংখ্যানে মৃত্যু ও শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন। শনিবারের চেয়ে গতকাল রবিবার চার জন কম মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার ১৩ হাজার ৫৪০ জনের নমুনা                 পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৮৮ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন হলো। আর গত একদিনে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮৩৮ জনে দাঁড়াল।