এটিএন বাংলায় আজ রাত ৮টায় ্প্রচার হবে দেশের অন্যতম জনপ্রিয় রন্ধনবিষয়ক টিভি রিয়েলিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৮’। ১৪ পর্বের এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৮টায় প্রচার হচ্ছে।
সারাদেশ থেকে বাছাইকৃত শ্রেষ্ঠ ২৪ জন রন্ধনশিল্পী কয়েকটি রাউন্ডে প্রতিযোগিতা করছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও রন্ধন বিশেষজ্ঞ রেশাদ মাহমুদ।
