সুস্থ হয়েই বস্তিবাসীদের মাঝে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভী। গতকাল রবিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর জহুরি মহল্লার পাশে আগুনে পুড়ে যাওয়া বস্তিতে যান রিজভী। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ শেষে রিজভী বলেন, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের মুক্তি মিলবে না। স্বৈরাচার ও দুর্নীতিবাজ সরকারের পতন হলেই শান্তি ও শৃঙ্খলা ফিরবে।
