গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপির পদত্যাগ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০০:৩২

কেন্দ্রীয় ছাত্র সংসদকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রসাশনের অপ্রাসঙ্গিক নির্দেশ, গঠনতন্ত্র অনুযায়ী পরিপূর্ণ বাজেট না পাওয়া, সংসদের কার্যক্রম ব্যাহত, শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায্য দাবিতেও নির্বাচিত ছাত্র সংসদের অপারগতায় নিজের অযোগ্যতা স্বীকার করে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গাকসু) সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভীন বানু বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন গাকসু ভিপি মো. জুয়েল রানা।

এ বিষয়ে জুয়েল রানা বলেন, ‘আমার অবস্থান তুলে ধরে আমি পদত্যাগপত্র  জমা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ এই পদে থেকে নিজের অযোগ্যতা স্বীকার করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে স্বেচ্ছায়, সজ্ঞানে অব্যাহতির এই আবেদন করেছি। ছাত্র সংসদ সভাপতি বরাবর দেওয়া পদত্যাগপত্রটি বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুক্কাম্মেল। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ও উপাচার্য ডা. লায়লা পারভীন বানু (ভারপ্রাপ্ত) বলেন, ‘আমি বাসায় কোয়ারেন্টাইনে রয়েছি। তাই এখনো অফিসিয়ালি পদত্যাগপত্রটি  আমার কাছে পৌঁছায়নি।’