পাকিস্তানের গয়াদার বন্দরটি বর্তমানে চীনা নিয়ন্ত্রণে আছে। সেখান থেকে শ্রীলংকার মারাউইলা থোডুওয়াওয়া বন্দরের উদ্দেশ্যে চালান হওয়া বড় একটি মাদকদ্রব্যের চালান জব্দ করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ। যার মূল্য দুই দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার (২১ হাজার ২৫৬ কোটি টাকার বেশি)। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জি নিউজ।
জানা যায়, গতকাল রবিবার (৬ ডিসেম্বর) গয়াদার বন্দর থেকে মারাউইলা থোডুওয়াওয়া বন্দরে আসা ১০০ কেজি হেরোইন ও ১০০ কেজি ক্রিস্টাল মেথামফেটামাইন (আইস) জব্দ হয়েছে। পাকিস্তানের ধোও এলাকা থেকে এসব মাদকদ্রব্য গোয়াদার বন্দরে হয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হচ্ছিল।
জি নিউজ বলছে, এই চোরাচালানের ঘটনা প্রমাণ করে মাদক নেটাওয়ার্কের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যুক্ত আছে। কারণ তাদের মদদ ছাড়া ধোও থেকে গোয়াদার বন্দরে এসব নিষিদ্ধ পণ্য পৌঁছানো অসম্ভব। গভীর সমুদ্র দিয়ে এসব মাদক শ্রীলঙ্কায় পৌঁছায়।
শ্রীলঙ্কান কর্তৃপক্ষের ধারণা, দুবাইতে আত্মগোপেন থাকা মাদক চোরাচালানকারী জিউড এই কর্মকান্ডের সঙ্গে জড়িত। তার নির্দেশেই পাকিস্তান হয়ে শ্রীলঙ্কায় মাদকদ্রব্য সরবারাহ করা হচ্ছিল।
ইত্তেফাক/টিআর
