'ভারতের উত্থান চীনকে দমাতে পারে'  

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১১:২০

ভারতের উত্থান চীনকে দমাতে পারে। এমনই ভাবনা কানাডিয়ানদের। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।  

কানাডা ভিত্তিক থিংক ট্যাঙ্ক- এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের (এপিএফ) ' ২০২০ ন্যাশনাল ওপিনিয়ন পোল: এশিয়ার প্রতি কানাডিয়ানদের  দৃষ্টিভঙ্গি' শিরোনামে  প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

এতে দেখা যায় ভারতের প্রতি কানাডিয়ানদের মনোভাব ক্রমাগতভাবে বাড়ছে।  এবং কানাডার সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পক্ষে কানাডার জনসাধারণ।  

গবেষণায় দেখা গেছে, কানাডিয়ানরা কঠোর চীন বিরোধী মনোভাব দেখিয়েছে।  হুয়াওয়ে, শিনজিয়াং, তিব্বত, মঙ্গোলিয়ায় মানাবাধিকার লঙ্ঘন, হংকংয়ের গণতান্ত্রিক বিক্ষোভ দমন, সাউথ চায়না সাগরে  আগ্রাসী মনোভাব ইত্যাদি ইস্যুর কারণে চীন বিরোধী মনোভাব বেড়েছে।   

চীন এবং ভারতের অর্থনীতি নিয়েও মনোভাব প্রকাশ করেছে কানাডার জনগণ।   ঐ গবেষণায় বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের আবির্ভাবের পর চীনের প্রাথমিক পদক্ষেপ নিয়ে দুই তৃতীয়াংশ কানাডিয়ানরা চীনকে বিশ্বাস করেনা।   এই বিষয়টি ৫৫ শতাংশ কানাডিয়ানদের চীনের প্রতি মনোভাব খর্ব হয়েছে।  

একইসঙ্গে ৬৭ শতাংশ কানাডিয়ানরা জানিয়েছে চীন করোনা প্রাদুর্ভাবের প্রাক্বালে সঠিকভাবে মোকাবিলা করেনি।  

গবেষণায় আরো বলা হয়েছে, বেশিরভাগ কানাডিয়ানদের চীন নিয়ে সতর্কতা বাড়ছে।  এর মধ্যে ৬৫ শতাংশ কানাডিয়ানদের ধারনা  চীনের অর্থনৈতিক শক্তি সুযোগের চেয়ে হুমকি স্বরূপ।   অন্যদিকে কানাডার মনোভাব ভারতের দিকে ধাপিত হচ্ছে।  

৩৮ শতাংশ কানাডিয়ানদের ধারনা গত ১০ বছরে ভারতের মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটেছে।  অন্যদিকে গত ১০ বছরে চীনে মানবাধিকার পরিস্থিতির ব্যাপকভাবে অবনতি হয়েছে।  

ইত্তেফাক/এসআর