করোনায় আটকে থাকা অনার্স ও মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ২০ ডিসেম্বর থেকে অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও মাস্টার্স ২য় সেমিস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (৭ ডিসেম্বর) এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘ডীনস কমিটি’ এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও মাস্টার্স ২য় সেমিস্টারের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
আরো পড়ুনঃ বরিশালে জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করেন আইজিপি
এসময় পরীক্ষা চলাকালীন নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।
দীর্ঘদিন ধরে পরীক্ষা নেওয়ার জন্য অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও মাস্টার্স ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল। এনিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী ঘোষণা করার ৬ ঘন্টার মাথায় এই বিবৃতি দিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইত্তেফাক/এমএএম
