কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:৫৭

ভোলার মনপুরায় প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় এ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। 

এছাড়াও ধর্ষণের শিকার ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন।

ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত আসামি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ছিদ্দিক মাঝির ছেলে সামছুদ্দিন সুজন (১৮)।

আরো পড়ুন: 'কাজের আরো অনুপ্রেরণা যুগিয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'

মামলার সূত্রে ও ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, গত ৫ মাস ধরে সামছুদ্দিন সুজনের সাথে মোবাইলে সম্পর্ক হয়। আমি গত ১ মাস পূর্বে দক্ষিণ সাকুচিয়া বোনের বাড়িতে বেড়াতে যাই। ৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আমার দুলাভাই ও বোন পাশের বাড়িতে দাওয়াতে গেলে সুজন বাসায় ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে জোর করে ধর্ষণ করে। একপর্যায়ে আমি চিৎকার দিলে সুজন পালিয়ে যায়। পরে পাশের বাড়ি থেকে বোন ও দুলাভাই এসে কান্না অবস্থায় দেখতে পেয়ে জানতে চাইলে আমি ঘটনাটি জানাই। পরে সোমবার মা থানায় মামলা করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম