নবম ও দশম শ্রেণির পড়াশোনা:বাংলা প্রথমপত্র

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:৩৯

আম আটি ভেঁপু

 

১. উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?

উত্তর:কাঁঠালতলা

২. তেলের ভাঁড় ছুঁলে দুর্গাকে মারবে কেন?

i. কুসংস্কারের কারণে

ii. অপচয়ের কারণে

iii. না জানানোর কারণে

নিচের কোনটি সঠিক?

ক. i               খ. ii ও iii

গ. i ও iii        ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

রিপন ও রুমা দুই ভাই-বোন। তাদের বয়সের পার্থক্য চার বছর। একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না। রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে। রুমার বিভিন্ন আদেশ, আবদার রিপন মানতে চায় না। এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।

৩. উদ্দীপকে ‘আম আঁঁটির ভেঁপু’ গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে?

উত্তর:ভাই-বোনের সম্পর্ক।

৪. উদ্দীপকের ভাবনা ‘আম আঁঁটির ভেঁপু’ গল্পের কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

উত্তর:একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুর্মি জারাবো।

৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন?

উত্তর:ইছামতি।

৬.‘আম আঁঁটির ভেঁপু’ কী ধরনের রচনা?

উত্তর:গল্প।

৭. হরিহরের পুত্র কখন খেলা করছিল?

উত্তর:সকাল বেলায়।

৮.‘বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুড় করিয়া মেঝেতে ঢালিয়াছে’- এখানে ‘বাক্সের সমুদয় সম্পত্তি’ কী?

উত্তর:খেলনা।

৯. অপু লক্ষ্মীপূজার কড়ির চুপড়ি হতে কী খুলে নিয়েছিল?

উত্তর:কড়ি।

১০. গঙ্গা-যমুনা খেলিতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে?

উত্তর:খানা কতক খাপরার কুটি।