আগা নাই গোড়া নাই, মধ্যিখানে চৌষট্টি। ধান ভানতে শিবের গীত। পর কখনো আপন হয় না। এক গাঁয়ে ঢেঁকি পড়ে, আর এক গাঁয়ে মাথাব্যথা। চালে ফলে কুষ্মাণ্ড, হরির মা-র গলগণ্ড। মেজো পিসের মামার খুড়োর পিসতুতো ভাইয়ের মামাত ভাই। যে দেশে কাক নেই সে দেশে কি রাত পোহায় না? লতায় লতায় সম্বন্ধ। ধনজন পরিবার কেহ নহে আপনার। যম, জামাই, ভাগনা—তিন নহে আপনা। গাঁ সুবাদে পাড়া উজাড়। বাড়ির কাছে বাড়ি, গ্রাম সম্পর্কে খুড়ি। মামার খেতে বিয়েলো গাই, সেই সম্পর্কে মামাত ভাই। মামার শালা পিসের ভাই, তার সঙ্গে সম্পর্ক নাই। কেউ শুঁড়ি কেউ হাঁড়ি, কেউ খায় না কারুর বাড়ি
