অঞ্জন’স

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:৪৪

অঞ্জন’স সব সময়ই পোশাক ডিজাইন ও চিন্তাভাবনায় দেশীয় ঐতিহ্য ও গর্ব করার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের জীবনে একটি বিশেষ গর্ব করার মতো বিষয়। তাই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো অঞ্জন’স এবারও বিজয়ের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছে। এবারের আয়োজনে আমাদের পতাকার রঙ লাল ও সবুজ বেশি গুরুত্ব পেয়েছে। এবারের আয়োজনে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের টপস, সালোয়ার কামিজ, টি-শার্ট পাওয়া যাবে। এছাড়া শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শাড়ি, টি-শার্ট, ফ্রক ও সালোয়ার কামিজ। মহান বিজয়ের এই দিনটিকে সুন্দরভাবে উদ্যাপন করার জন্য পোশাকগুলো খুবই মানানসই এবং মূল্যও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে।