রঙ বাংলাদেশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:৪৫

বছর ঘুরে আবার ডিসেম্বর। বাঙালির বিজয় গৌরবে মেতে ওঠার উপলক্ষ্য। আজন্ম সৃজনশীল বাঙালির এই উদযাপন কেবল গল্প, গান, কবিতায় নয়; বরং বসনেও হয় স্মৃতিতর্পণ। বাংলাদেশের ঘরোয়া ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ বিজয়ের উদযাপনকে অন্যমাত্রা দিতে বিশেষ ব্যবস্থা করেছে। স্বাধীনতার গান ও বাংলাদেশের পতাকার বিষয়কে এবার ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে লাল ও পতাকার সবুজ আর সহকারি রং হিসাবে আছে সবুজের সেড, সাদা, টিয়া, গোল্ডেন হলুদ। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া আমার বাংলাদেশ সাবব্র্যান্ডের অধীনে তৈরি হয়েছে সকল সামগ্রী।