বিশ্বরঙ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:৪৬

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বরঙ’র রয়েছে লাল-সবুজের বিশেষ আয়োজন, দেশমাতৃকার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ রয়েছে পোশাকের নকশায়। টি-শার্টে রয়েছে বাংলাদেশের পতাকার গ্রাফিক্যাল ফর্মের নান্দনিক উপস্থাপনায় টাইফোগ্রাফি, ক্যালিওগ্রাফির সমন্বয়ে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতী। সবুজ জমিনে লাল দিয়ে অলংকরণ করা হয়েছে ’৭১; শাড়ির আচল যেন একটি সবুজ জমিনের মাঝে টকটকে লাল সূর্য। উত্তরীয়তে থাকছে জাতীয় সংগীতের টাইফোগ্রাফি। দেশীয় রং, দেশীয় কাপড় এ আয়োজনের মূল উপাদান। লাল-সবুজ আমাদের পতাকার রঙ, আমাদের বিজয়ের প্রতীক। বিজয়ের এই ডিসেম্বর মাস জুড়ে তাই লাল-সবুজকে নিয়েই ‘বিশ্বরঙ’র যত আয়োজন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘লাল-সবুজের উত্সব’ চলছে মাসব্যাপী বিশ্বরঙ’র সকল শো-রুমে। শীতের আগমনে পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। ‘বিশ্বরঙ’র শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ সংবলিত লেখা ও লাল-সবুজ রংয়ের মাধ্যমে উঠে এসেছে দেশীয় ভাবনা। পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান এসেছে ডিজাইনের অনুষঙ্গ হিসাবে।