মিস আর্থ বাংলাদেশ ২০২১ নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে। অংশগ্রহণকারী সুন্দরীরা অনস্পট রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন দেশ সেরা গ্রুমার ও তারকাদের সঙ্গে দেখা করা ও একসঙ্গে কাজ করার সুবর্ণ সুযোগ। এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর রাজধানীর গুলশান-১ এ মিস আর্থ বাংলাদেশের লাইসেন্সি প্রতিষ্ঠান ট্যালেন্ট এজেন্সি ত্রিপল নাইন গ্লোবাল ও ত্রয়ীসেন্ট্র গ্রুমিং একাডেমির মধ্যে চুক্তি সম্পন্ন হয়। চুক্তিমতে, ত্রয়ী’র তত্ত্বাবধানে অনস্পট রেজিস্ট্রেশনকারীরা পাচ্ছে বিভিন্ন মেয়াদে দেশ সেরা গ্রুমারদের দিয়ে নিজেদের গড়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। চুক্তিতে ত্রিপল নাইন গ্লোবালের পক্ষে এর চেয়ারম্যান ও মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর নায়লা নোমান বারী ও ত্রয়ীসেন্ট্র গ্রুমিং একাডেমির পক্ষে সিইও আলী আফজাল নিকোলাস এবং সিওও সুমাইয়া চৌধুরী নিজ নিজ চুক্তিতে সই করেন।
