আপনার রাশিফল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:১৮

৮ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২২ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শনি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৮। শুভ বার:  বৃহস্পতি ও শনি। শুভ রত্ন: নীলা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

অসুস্থ মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা পরিহার করুন। চলাচলে সতর্ক থাকুন। আবেগ সংযত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আজ কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। পাওনা টাকা আদায় প্রচেষ্টা বিলম্বিত হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আগ্রহবোধ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় বাড়তে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিয়ে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। আজ কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।