স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাংলাদেশের বাজারে নিয়ে এলো গিগাবাইট ব্রান্ডের নতুন ৭টি মডেলের উচ্চ গতিসম্পন্ন ল্যাপটপ। ২৩ নভেম্বর রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে গেমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের কাজের উপযোগী এই ল্যাপটপগুলো উন্মোচন করা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো: শাহিদ উল মুনীর। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গিগাবাইট কান্ট্রি হেড খাজা মো: আনাস খান। অনুষ্ঠানে এ্যারো ১৫ ওলেড কেবি, এ্যারো ১৫ এসবি, এ্যারো ১৭ এসবি, অরাস ৭ কেবি, অরাস ৫ কেবি, অরাস ৫ এমবি ১৬ জিবি এবং অরাস ৫ এমবি ৮ জিবি মডেলের ল্যাপটপগুলো।
