ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এক যুগপূর্তি উপলক্ষে বিশেষ অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। চার ক্যাটাগরির এই প্রতিযোগিতায় বিজয়ীদের উদ্যোক্তা ফান্ড, ল্যাপটপ, ড্রোন, ক্যামেরাসহ ২০০ জন বিজয়ীর জন্য থাকছে আইটি কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ। মোবাইল ফটোগ্রাফি, ভিডিও মেকিং, ইমেজ ম্যানিপুলেশন এবং বিজনেস আইডিয়া জেনারেশন নামের এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। প্রতিযোগিতার ক্যাটাগরি, নিয়মাবলী, অংশগ্রহণের প্রক্রিয়াসহ আরও বিস্তারিত জানা যাবে https://creativeitinstitute.com/12-years-celebration এই ঠিকানা থেকে। প্রতিযোগিতায় অংশ নিতে হবে ২০২১ সালের ১ জানুয়ারির মধ্যে। এই আয়োজনে বিচারক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. ইস্রাফিল পিকে (রতন), চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি, বাংলাদেশের তরুণ আলোকচিত্রী তানভীর রোহান ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) মো. মনির হোসেন।
