পানের বরজে স্বাবলম্বী অর্ধশতাধিক পরিবার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:০৫

ফুলবাড়ীতে ভাঙ্গামোড় ইউনিয়নের বারাইপাড়া গ্রামে পানের বরজ করে স্বাবলম্বী হয়েছেন প্রায় অর্ধশতাধিক কৃষক পরিবার। ওই গ্রামের পানচাষি পরেশ চন্দ্র , ব্রজেন চন্দ্র, প্রফুল্ল চন্দ্র জানান, প্রত্যেকেই প্রায় ১ বিঘা করে জমিতে পানের বরজ দিয়েছেন। ফলন ভালো হয়েছে। একবার বরজ তৈরি করলে ১০ থেকে ১২ বছর পর্যন্ত পানচাষ করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশিদ জানান, রাবাইটারী ও রামরাম সেন এলাকার ৪০ থেকে ৫০টি কৃষক পরিবার ঐতিহ্যবাহী বরজে পানচাষ করেছে। পানচাষ করে ঐ পরিবারগুলো স্বাবলম্বী  হয়েছে।