লেপ-তোশক কারিগরদের ব্যস্ত সময় পার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:০৫

নন্দীগ্রামে শীতে লেপ-তোশকের কারখানা ও দোকানগুলোতে ভিড় বেড়েছে। এখন ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা। নন্দীগ্রাম পৌরশহরের বাজারে লেপ-তোশকের বিভিন্ন দোকান ও কারখানায় দিনে আট থেকে ১০টি লেপ তৈরি করা হচ্ছে বলে জানান কারিগররা। পৌর শহরের পুরাতন বাজারের ভাই ভাই বেডিং হাউজের মালিক মুক্তার হোসেন জানান, এখন অনেকটা শীত পড়েছে। তাই লেপ-তোশক তৈরির অনেক অর্ডার আসছে। পছন্দমতো বানিয়ে নিচ্ছে লোকজন। লেপ তৈরি করতে আসা দলগাছা গ্রামের আলিমুল ইসলাম জানান, শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে নতুন লেপ তৈরি করিয়ে নিচ্ছি।