মুক্তাগাছায় টক্সিক নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে খান অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর দেড়টায় ময়মনসিংহ-উত্তরবঙ্গ মহাসড়ক সংলগ্ন মুক্তাগাছা উপজেলার জয়দা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মনসুর। তিনি জানান, নিকটস্থ নদী, চাষের জমি ও পুকুরসমূহসহ পরিবেশ দূষণকারী টক্সিক নির্গমনের দায়ে খান অটো রাইস মিল কর্তৃপক্ষকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
