চাটখিলে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:০৬

চাটখিলের ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নে এক বিধবা (৪৫) নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার রাতে এ ব্যাপারে থানায় মামলা হয়। অভিযোগ সৌদি প্রবাসী রিপন (৩০) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। সে দেলিয়াই গ্রামের হাজি বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক। সোমবার সকালে ধর্ষণের শিকার ঐ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।