হাতিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা সদরস্থ ওছখালী বাজারে জননী ফার্মেসির মালিক মামুনকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন এ আদালত পরিচালনা করেন।
