জামাল ভুঁইয়াও ফেরেননি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:১১

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে ৫-০ গোলে হারের পর বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়রা ঘরে ফিরলেও ফেরা হয়নি কোচ জেমি ডের। তিনি চলে গেছেন ইংল্যান্ডে। সেখানে তার পরিবারের সঙ্গে বড়দিনের ছুটি কাটাবেন। তাছাড়া জেমি যখন ঢাকায় করোনা আক্রান্ত হয়ে হোটেল কক্ষে আইসোলেশনে ছিলেন তখন তার পরিবারও টেনশনে ছিল। সুস্থ হয়ে কাতারের ম্যাচ শেষ করে সেখান থেকেই পরিবারের কাছে ছুটে গেছেন জেমি। ঢাকায় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি কাতারে ছিলেন বলে বাফুফের সূত্রে জানা গেছে। জামালের স্ত্রী কাতারে এসেছেন নাকি আসবেন—সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাফুফে থেকে জানা যায়, জামাল তার বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সয়ম কাটাতে কাতারে রয়ে গেছেন। যে কোনো মুহূর্তে ঢাকায় ফিরবেন জামাল। ঢাকায় ফিরে তপু বর্মন বললেন, ‘জামাল আমাদের সঙ্গে ফেরেনি।’