পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের দাফন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:১৬

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক শেখ মাখন (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার রাতে হূদেরাগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গত রবিবার জোহরবাদ শহরের শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এরপর পিরোজপুর পৌর গোরস্থানের মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।