বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা-২০২১ প্রকাশের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গ্রন্থসুহূদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার। নাম, পোস্টাল ও ইমেল ঠিকানা, রেজিস্ট্রেশন নম্বরসহ (যদি থাকে) ২৭টি প্রশ্ন সম্বলিত ফরম পাওয়া যাবে সংগঠন দুটির ফেসবুক পেইজে। ফরম পূরণ করে ১০ জানুয়ারির মধ্যে [email protected], [email protected] অথবা ডাকযোগে ‘গ্রন্থসুহূদ’, বাড়ি-২২২, সড়ক-৬, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি গ্রন্থসুহূদ এমদাদ হোসেন ভূঁইয়া (মুঠোফোন : ০১৭১১ ১৭ ১৮ ১৯)। —প্রেস বিজ্ঞপ্তি
