মুলা নিয়ে বিপাকে পড়েছেন লালমনিরহাটের চাষিরা। বাজারে চাহিদা না থাকায় মুলা ফেলে দিতে হচ্ছে। এবার অসহায় সেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ সুপারশপ ‘স্বপ্ন’। ন্যায্যমূল্যে সম্প্রতি চাষিদের কাছ থেকে প্রায় ১৫ হাজার কেজি মুলা কেনা হয়েছে। বাজারে মুলার চাহিদা কম থাকলেও মূলত কৃষকদের পাশে দাঁড়াতেই মুলা কেনা হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার বিমানবন্দর হাঁড়িভাঙ্গা এলাকা থেকে স্বপ্নকর্মীরা সরাসরি কৃষকের কাছ থেকে নগদ অর্থে মুলা কেনেন। মুলা নিয়ে বিপদে পড়া কৃষক মো. মজমুল হক বলেন, ‘আমার কৃষি ছাড়া আয়ের কোনো পথ নেই। এবার মুলা আবাদ করেছি। ফলনও ভালো কিন্তু দাম নেই। মুলা তোলা ও পরিষ্কার করার খরচও উঠছে না। এদিকে আলুচাষের সময়ও চলে যাচ্ছে। পত্রিকার সংবাদ দেখে ‘স্বপ্ন’ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সরাসরি মুলা বিক্রি করতে পেরে আনন্দিত।’ — প্রেস বিজ্ঞপ্তি
